ব্রিটিশ বাংলাদেশী সাংবাদিকবৃন্দের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে সাংবাদিকগণ বলেন, বর্তমান সরকারের আমলে সাংবাদিকরা বেশি নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। সাংবাদিক ও গণমাধ্যম আজ স্বাধীন ভাবে কাজ করতে পারছে না।

প্রতিদিন দেশে কোনো প্রান্তে সাংবাদিকরা সরকারী দলের নেতাকর্মী এবং পুলিশের দ্বারা হামলা মামলা অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে। এভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারেনা।

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে গতকাল বৃহস্প্রতিবার দুপুরে আয়োজিত এক মানববন্ধনে ব্রিটিশ বাংলা মাধ্যমের সাংবাদিক বৃন্দ এসব কথা বলেন।

সাপ্তাহিক লন্ডন বাংলার সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী সভাপতিত্বে এবং এস এ টিভির বিশেষ প্রতিনিধি হেফাজুল করিম রকিবের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন এনটিভির জনপ্রিয় উপস্থাপক আতাউল্যাহ ফারুক।

সভায় আরো বক্তব্য রাখেন, সাপ্তাহিক জনমতের বার্তা সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ, বাংলা পোষ্টের সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইছির মাহমুদ, সিনিয়র সাংবাদিক মাহবুব রহমান, দৈনিক আমারদেশের সহকারী সম্পাদক সাংবাদিক মাহবুব আলী খানশূর, বাংলা টিভির প্রধান বার্তা সম্পাদক কবি মিল্টন রহমান, সাংবাদিক নূরে আলম বরষণ, সাংবাদিক বুলবুল হাসান,

এটিএন বাংলা ইউকের সিনিয়র রিপোর্টার মোস্তাক বাবুল, কলামিস্ট মাহবুবা জেবিন, এনটিভির প্রধান বার্তা সম্পাদক রাজিব হাসান, সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলু, বাংলা ভিশন টিভির যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ ইমরান, বাংলা টাইম জিএম খোরশেদ আলম শাহিন, টিভিএন২৪ প্রতিনিধি আবদুল হান্নান, বিএসইউ জেনারেল সেক্রেটারি এস এইচ সোহাগ, সাপ্তাহিক জনমতের বিশেষ প্রতিনিধি আহাদ চৌধুরী বাবু,

সাংবাদিক কাউছার আহমদ, চ্যানেল আই রিপোর্টার আবদুর রশিদ, কবি শিহাব উদ্দিন কামাল, লেখক মজিবুর রহমান মনি, লন্ডন বিডি নিউজ২৪ চেয়ারম্যান আবদুল বাছিত বাদশা, চ্যানেল এস রিপোর্টার রেজাউল করিম মৃদা, বাংলা টিভির নুরুল ইসলাম শাহিন, এন টিভির রিপোর্টার ফারুক সুমন, ইউকে বিডিনিউজের তানবির হাসান, এটিএন বাংলা রিপোর্টার এখলাছুর রহমান পাক্কু, বিএসইউ এর প্রচার সম্পাদক আলাউদ্দিন রাসেল,

প্রকশনা সম্পাদক ফয়সাল আহমেদ, আন্দোলন নিউজ প্রতিনিধি জাহিদ গাজি, মোশারফ হোসেন, আহমেদ কবির।

সভাপতির বক্তব্যে প্রবীণ সাংবাদিক সাপ্তাহিক লন্ডন বাংলার সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী বলেন, ৪৮ ঘন্টা থেকে এখন ৪৮ মাস হয়ে গেলো কিন্তু আজও তরুণ মেধাবী সাংবাদিক সাগর রুনীর হত্যাকারীদের গ্রেপ্তার কিংবা বিচারের আওতায় আনা হয়নি । আমি সাংবাদিক সাগর রুনীর হত্যার বিচার দাবি করছি বাংলাদেশের সরকারের কাছে। আমার সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ চাই। সারাদেশের সাংবাদিকদের উপরে পুলিশের হামলা মামলা বন্ধ করতে হবে।

সাগর রুনীর মতো আর যেন কোনো সাংবাদিক এমন মর্মান্তিক হত্যাকান্ডের শিকার যেন না হয়। দেশে সাংবাদিকদের উপরে জুলুম নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিক দম্পতির এ নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। তারা আরো ক্ষোভের সাথে বলেন, ৪৮ ঘন্টার প্রতিশ্রুতি দিয়ে ৪৮মাস পার হওয়ার পরও জড়িততের গ্রেফতার ও বিচারের কাঠগড়ায় দাড় করা হয়নি।

এমএম