তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, মিশরের জনগণকে নিয়ে তুরস্কের কোনো সমস্যা নেই। সমস্যা তার প্রশাসন ও শাসককে নিয়ে।

মঙ্গলবার ইস্তাম্বুলে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি এ মন্তব্য করেন।

মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালের জুলাই মাসে বন্দুকের নলের মাথায় উৎখাতের পর থেকে কায়রোর সাথে আঙ্কারার সম্পর্কের চরম অবনতি ঘটে।

সেই ক্যুর হোতা তৎকালীন সেনাপ্রধান এবং বর্তমানে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে মেনে নেননি এরদোগান।

এরদোগান বলেছেন, তিনি মিশরে এই শাসন ব্যবস্থাকে মেনে নেবেন না।

এরদোগান বলেন, ঈদুল ফিতরের পর সরকার সন্ত্রাসবাদ বিরোধী অভিযান আরো জোরদার করবে।

‘যতদিন আমাদের ঐক্য ও ভ্রাতৃত্ব অটুট থাকবে ততদিন আমরা সন্ত্রাসবাদকে নিশ্চয়ই পরাজিত করতে পারব।’

সাম্প্রতিক মাসগুলোতে তুরস্কে কুর্দি সন্ত্রাসী ও সন্দেহভাজন ইসলামিক স্টেটের হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন।

২০১৫ সালের জুলাই থেকে কুর্দি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্কের নিরাপত্তা বাহিনীর ৬০০ সদস্য এবং ৫০০০ এর বেশি কুর্দি সন্ত্রাসী নিহত হয়েছে।

সূত্র: আনাদলু এজেন্সি

এমই