জার্মানির পশ্চিমাঞ্চলীয় হানাউ শহরে বন্দুকধারীর হামলায় অন্তত ৮জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টা নাগাদ বন্দুকধারীরা হামলা চালায় বলে আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শহরের কেন্দ্রস্থলের একটি ও শহরের বাইরের আরকেটি সিসাবারে এক বন্দুকধারী গুলিবর্ষণ করলে প্রথমটিতে তিনজন এবং দ্বিতীয়টিতে পাঁচজন মারা যান।
শহরের পুলিশ কর্মকর্তারা বলছেন, সন্দেহভাজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। প্রথম ঘটনাটি শহরের কেন্দ্রের একটি বারে, দ্বিতীয়টি হানাউয়ের পার্শ্ববর্তী ক্যাসেলস্টাডটে ঘটে। আহতদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পাঠানো হচ্ছে।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।
হেসেন রাজ্যের হানাউ শহরটি ফ্রাঙ্কফুর্টের প্রায় ২৫ কিলোমিটার পূর্বে অবস্থিত।
এমবি





