উত্তরপূর্ব ভারতীয় রাজ্য আসামের তিনসুকিয়াতে গুলি চালিয়ে ৫ জন বাংলাভাষীকে হত্যার দায় সরাসরি নাকচ করেছে উলফা (স্বাধীন গোষ্ঠি)।
এক বিবৃতির মাধ্যমে তারা সরাসরি এই দায় অস্বীকার করে । তাদের মতে এই হত্যাকাণ্ডের সাথে তাদের বিন্দুমাত্র সম্পর্ক নেই। ইন্ডিয়া টুডে।
গতকাল বৃহস্পতিবার ভারতের আসাম রাজ্যের তিনসুক্য়িা জেলায় ৬ বাঙালীকে গুলি করে হত্যার চেষ্টা চালানো হয়। এর ভিতরে ঘটনাস্থলে ৪ জন এবং পরবর্তীতে হাসপাতালে একজন নিহত হয়। আরেকজন আহত অবস্থায় হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় আছে।
নিহতদের নাম শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবল দাস এবং ধনঞ্জয় নম:শূদ্র।
পুলিশ প্রথম থেকেই এই ঘটনার জন্য স্থানীয় স্বাধীনতাকামী গোষ্ঠি উলফাকে দায়ী করে এবং স্বরাষ্ট্রমন্ত্রনালয় থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়া হয়।
কিন্তু পুলিশের এই দায় বর্তানো সম্পূর্ণ নাকচ বা অস্বীকার করেছে উলফা। তারা এই বিষয়ে এক লিখিত বিবৃতির মাধ্যমে এর প্রতিবাদ জানায়। লিখিত বিবৃতির মধ্যে তারা জানায়, 'আমরা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) সকল উদ্বিগ্ন মহলকে পরিস্কার করে বলতে চাই যে, গত পহেলা নভেম্বর বৃহস্পতিবার রাতে ৫ বাঙালী হত্যাকাণ্ডের সাথে আমাদের বিন্দুমাত্র সম্পর্ক নেই'।
যাইহোক আসামের পুলিশের এডিজিপি মুকেশ আগ্রাওয়াল বৃহস্পতিবার জানায়, তাদের সন্দেহ উলফার দিকে এবং তারাই এই অঞ্চলে কাজটি ঘটাতে পারে।
ঘটনায় বিবরণ দিতে গিয়ে আসাম পুলিশ জানায়, বন্দুকধারী একটি গোষ্ঠি আসামের তিনসুকিয়া জেলার খেরবাড়ি গ্রামের ডোলা-সাদিয়া ব্রিজের কাছে অবস্থান নেয় এবং নিহত ৫ জন সহ মোট ৬ জনকে বাড়ি থেকে ডেকে আসে যখন সময়টা ছিল প্রায় রাত ৮টা।
অন্ধকারে পালানোর চেষ্টা করলে তাদের সরাসরি গুলি করা হয়। নিহত ৫ জন মোট তিনটি পরিবারের সদস্য। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে কাউকে গ্রেফতার করা হয় নি।
এদিকে এর প্রতিবাদ জানিয়ে আসামে বাঙালী ছাত্র সংগঠন All Bengali Youth Students federation- এর পক্ষ থেকে ১২ ঘন্টার জন্য হরতাল ডাকা হয়।
জেড





