আফগানিস্তানের গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে মার্কিন ড্রোন হামলায় অন্তত ১১ ব্যক্তি নিহত হয়েছে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খয়গানি জানিয়েছেন, রাজধানী কাবুল থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত প্রদেশটির আচিন জেলায় গতকাল (শুক্রবার) মার্কিন বাহিনীর ড্রোন হামলায় এসব ব্যক্তি নিহত হয়।
হামলায় তাকফিরি গোষ্ঠী দায়েশের কমান্ডার হাফিজ সাইদসহ আরো ১০ সন্ত্রাসী নিহত হয়। এছাড়া, নিহতদের মধ্যে আরেক দায়েশ কমান্ডার মঙ্গল বাগের ছেলেও রয়েছে বলে জানান খয়গানি।
তাকফিরি দায়েশ সন্ত্রাসীরা একটি বাড়িতে গোপন বৈঠক করার সময় মার্কিন ড্রোন সেখানে বোমা বর্ষণ করে বলে আচিনের গভর্নর হাজি গালিব মুজাহিদ জানিয়েছেন।এর আগে ২ জানুয়ারি মার্কিন ড্রোন আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে বোমা বর্ষণ করলে পাঁচ ব্যক্তি প্রাণ হারিয়েছিল। ওই হামলায় পাকিস্তান ভিত্তিক তেহরিকে তালিবানের পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছিলেন বলে প্রাদেশিক গভর্নর ওয়াহিদুল্লাহ কালিমজাই জানিয়েছিলেন।
এমএম





