গরু নিয়ে বিভিন্ন ঘটনার জের ধরে মুসলিমদের ওপর কট্টর হিন্দুপন্থীদের নির্যাতন শুরু হয়।

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দিল্লী ইউনিটের ওয়েবসাইট হ্যাক করে সেখানে গরুর মাংসের রেসিপির ছবি দেওয়া হয়েছে।

সর্বপ্রথম এই বিষয়টি বিশ্ববাসীর নজরে আনেন ফরাসি সাইবার নিরাপত্তা গবেষক এলিয়ট এল্ডারসন। তিনি এটি নিয়ে টুইটে লিখেন, আগে জানতাম না বিজেপি মানে বিফ জনতা পার্টি। উল্লেখ্য, বিজেপির পেজের উপরে হ্যাক হবার পর লেখা উঠেছিল- বিফ লিডারস।

হ্যাক হওয়ার কিছুক্ষণ পরেই ডাউন হয়ে যায় ওয়েবসাইটটি। এরপর দিল্লি বিজেপির ওয়েবসাইটকে বিজেপি ইন্ডিয়া ওয়েবসাইটে রি-ডিরেক্ট করে দেওয়া হয়। নির্বাচনের আগেও বিজেপির ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল এবং অনেকদিন ওয়েবসাইট ডাউন ছিল।

এএস