মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের মাথা কাটার ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির নারী জিহাদি আল জাজরাউইয়া। শুধু তাই নয়, ক্যামেরনের মাথা কেটে শূলে ঝোলাবেন বলেও হুমকি দিয়েছেন তিনি।

সম্প্রতি তিনি টুটইটারে টুইট করে নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করেন। তবে ধারণা করা হচ্ছে আল জাজরাউইয়া তার আসল নাম নয়। নিজের টুইটে, মুসলিম জিহাদিদের থামাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পরিকল্পনার তীব্র প্রতিবাদও জানিয়েছেন জাজরাউইয়া।

গোয়েন্দাদের ধারণা, ১৮ বছর বয়সী এই ব্রিটিশ তরুণী বর্তমানে সিরিয়ার উত্তর-পূ্র্বাঞ্চলে আইএস জঙ্গিদের দকলে থাকা শহর রাকায় বাস করছেন। ব্রিটেনে থাকতেই জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িয়ে অবশেষে আইএস সদস্যদের সঙ্গে দেশ ছাড়েন তিনি।

টুইটে জাজরাউইয়া লেখেন, “ইনশাল্লাহ, এমন একদিন অাসবে যেদি অাল্লাহর অনুসারীদের বিপক্ষে যুদ্ধ ঘোষণার জন্য ক্যামেরনের মাথা কেটে শূলে ঝোলাতে পারবো।”

অারেকটি টুইটার বার্তায় তিনি লেখেন, “যুক্তরাজ্য আমার নাগরিকত্ব বাতিল করলেও অামার কিছু যায় অাসে না। এটি একটা হাস্যকর ব্যাপার। আমার বয়স মাত্র ১৮ হতে পারে, তবু আমি জানি এখানে এসে আমি সবচেয়ে ভালো কাজ করেছি। যুক্তরাজ্য ছেড়ে তোমরা চলে আস, ওরা ইসলামকে শেষে করতে চায়।”
ব্রিটিশ গোয়েন্দারা বলছেন, গত ২৭ জুন এই টুইটার অ্যাকাউন্টটি খোলা হয়। এর ঠিক অাগের দিনই লন্ডন থেকে সালমা এবং জাহরা হেলেন নামে দুই বোন সিরিয়া পালিয়ে যান। এটি তাদেরই কারো অ্যাকাউন্ট কিনা তা এখন খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: বিডি টুডে, ডেইলি মেইল।
ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই