বিজেপি নেতা নরেন্দ্র মোদি ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তার মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছেন। কোন মন্ত্রণালয় কে দায়িত্ব পালন করবেন তাদের নাম ঘোষণা করেন মোদি। প্রধানমন্ত্রীসহ মোট ৪৫ সদস্যের মন্ত্রিসভায় অনুমিতভাবেই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিজেপি ও জোট নেতারা। উল্লেখযোগ্য মন্ত্রণালয়গুলোর দায়িত্বে যারা- সুসমা স্বরাজ- পররাষ্ট্র মন্ত্রণালয় অনাথ কুমার- সংসদীয় এবং কেমিক্যাল ও সার সংক্রান্ত দায়িত্ব নীতিন গড়কড়ি- পরিবহন ও জাহাজ মন্ত্রণালয় সদাননন্দ গৌড়- রেল মন্ত্রণালয় ভেঙ্কয়েশ নাইড়ু- নগর উন্নয়ন মন্ত্রণালয় ও সংসদ বিষয়ক দায়িত্ব রবিশঙ্কর প্রসাদ- টেলিকম মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয় মানেকা গান্ধী- নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় নাজমা হেপতুল্লাহ- সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় স্মৃতি ইরানী- মানব সম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় রাধামোহন সিং- কৃষি মন্ত্রণালয় নির্মলা সিতারামান- বাণিজ্য প্রতিমন্ত্রী পিযুশ গোয়েল- জ্বালানী প্রতিমন্ত্রী (স্বতন্ত্র সংসদ সদস্য) প্রকাশ জাবাদেকার- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাম বিলাস পাসোয়ান- খাদ্য ও সরবরাহ মন্ত্রণালয় (এলজিপি) রাজনাথ সিং- স্বরাষ্ট্র মন্ত্রণালয় অরুণ জেটলি- অর্থ মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় উমা ভারতী- পানি সম্পদ মন্ত্রণালয় ও গঙ্গা জুয়েল ওরাম- উপজাতীয় বিষয়ক মন্ত্রণালয় (কেবিনেট) সূত্র : টাইমস অব ইন্ডিয়া ঢাকা, ২৬মে (টাইমনিউজবিডি) //জেডআই