বহুল আলোচিত বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির সংশোধনী বিলটি ভারতের লোকসভায় পাস করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পার্লামেন্টে বিলটি নিয়ে দীর্ঘ আলোচনার পর সেটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বিরোধপূর্ণ সীমান্ত জটিলতার সমাধান হলো। এতে ৬০ হাজার ছিটমহলবাসী তাদের বন্দিদশা থেকে মুক্তি পেলেন।

এর আগে গতকাল ভারতীয় রাজ্যসভায় বিলটি সর্বসম্মতিক্রমে পাস করা হয়। তার আগের দিন সীমান্ত বিলটি কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হয়।

এদিকে সীমান্ত চুক্তি বিলটি ভারতীয় পার্লামেন্টে পাসের কথা শুনে ছিটমহলগুলোতে আনন্দের বন্যা বইছে। আজ এই সীমান্ত চুক্তির সংশোধনী বিলটি পাস হওয়ার সঙ্গে সঙ্গে ছিটমহলবাসী তাদের ৬৬ বছরের বন্দিদশা থেকে মুক্তির স্বাদ পেলেন। দীর্ঘদিনের মানবেতর জীবনযাপন থেকে মুক্তি পেলেন তারা।

কেএইচ