দক্ষিণ কাশ্মীরের পুলওয়ানা জেলায় ভারতীয় বাহিনীর গুলিতে দু’জন স্বাধীনতাকামী নিহত হয়েছেন। যদিও ভারতের দাবি, নিহতদের মধ্যে সম্ভবত জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার শীর্ষনেতা আবু দুজানা রয়েছেন। খবর এনডিটিভির। মঙ্গলবার ভোরে পুলওয়ানা জেলার হাকরিপোরা গ্রামে এই গোলাগুলি হয়।
গোপন খবরে ভারতীয় নিরাপত্তা বাহিনী হাকরিপোরা গ্রামে লস্কর সদস্যদের উপস্থিতির কথা জানতে পারেন। তারা পুরো গ্রামটিকে ঘেরাও করে ফেলে এবং তল্লালি অভিযান চালায়।
ভারতীয় বাহিনীর দাবি, এক পর্যায়ে লস্কর সদস্যরা গুলি চালায়। নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দেয়। দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়ে যায়। এতে আবু দুজানাসহ দু’জন নিহত হয়। আবু দুজানা ছিলেন দক্ষিণ কাশ্মীরের লস্কর কমান্ডার।
এদিকে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, এখনো দু’পক্ষের মধ্যে গোলাগুলি চলছে। লাশ উদ্ধার না করা পর্যন্ত তাদের সঠিক পরিচয় নির্ধারণ করা যাচ্ছে না।
এমএনজে





