হিন্দু সম্প্রদায়ের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে আগামী রোববার আমেরিকান দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে।

বৃহস্পতিবার আমেরিকান দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জন্মাষ্টমী বাংলাদেশের একটি জাতীয় ছুটির দিন। এ উপলক্ষে আগামী রোববার (১৭ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে আমেরিকান সেন্টার, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং কনসুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দূতাবাস বন্ধ থাকলেও আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এ জন্য তারা ৮৮৫৫৫০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর