পাকিস্তানের বাসিন্দা আরবাব খাইজার হায়াত। পাকিস্তানের 'হাল্ক' বললেও একে ভুল হয় না। ইতিমধ্যেই বিশাল চেহারার জন্য সবার নজর টেনেছেন আরবাব। পেয়েছেন সবচেয়ে শক্তিশালী পাকিস্তানি পুরুষের শিরোপাও। তার সঙ্গে একটা সেলফি তুলতে প্রতিদিন বাড়িতে ভিড় জমান কয়েক শ' মানুষ। এখন আরবাবের সামনে লক্ষ্য একটাই WWE চ্যাম্পিয়ন ।
তবে আপনি ভাবতেই পারেন এই পাহাড়সম মানুষটার ওজন কত। কি থাকে তার খাবার মেনুতে। তিনি সাধানত দিনে ৩৬টি ডিম, সাড়ে তিন কেজি গোশত, সঙ্গে ৫ লিটার দুধ তার গোটা দিনে খাবারের পরিমাণ। উচ্চতায় ৬ ফিট ৩ ইঞ্চ। ওজন ৯৬০ পাউন্ড বা ৪৩৬ কেজি। না, এত ওজন নিয়ে তার কোনো শারীরিক অসুস্থতা নেই। দিব্যি সুস্থ তিনি। আসলে তার স্বপ্ন WWE চ্যাম্পিয়ন হওয়া। আর তাই সারাদিনে এই পাহাড় প্রমাণ খাবার-দাবারের ব্যবস্থা।
নাজিব





