আন্তর্জাতিক সমুদ্রসীমায় থাকার পরেও ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে হুথি বিদ্রোহিরা মার্কিন রণতরীর উপর মিসাইল হামলা চালায় বলে সংবাদ মাধ্যমে জানা যায়। তবে মিসাইলগুলো রণতরীতে আঘাত হানতে পারেনি। যার কারণে কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি বলে পেন্টাগন থেকে বলা হয়।
মার্কিন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে রণতরী ইউএসএস ম্যাসনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
হামলার সময় রণতরীটি তীর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে লোহিত সাগরের দক্ষিণভাগের শেষাংশে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল। এক ঘণ্টার ব্যবধানে মিসাইল দু'টি ছোঁড়া হয় বলেও জানান জেফ ডেভিস।
তিনি আরও বলেন, আমরা মিসাইল দু'টির উৎসস্থল নিরূপণ করতে পেরেছি। ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে মিসাইল দু'টি ছোড়া হয়।
জেফ ডেভিস হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের জাহাজ ও আমাদের সেনা সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
জেড





