তিন নারীসহ ১০কুর্দিযোদ্ধার শিরশ্ছেদ এর ছবি প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অভজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আইএস নিয়ন্ত্রিত সিরিয়ার সীমান্তবর্তী শহর কোবানিতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটায় তারা।

নিহত সবাই কুর্দিদের বিশেষ বাহিনী পেসমার্গার সদস্য। তিন নারীসহ পাঁচ যোদ্ধা ও চার সিরিয়ান আরবীয়কে শিরশ্ছেদ করে আইএস।

তাদের মৃতদেহ পাশের একটি রাস্তায় ফেলে রাখে আইএস। তাদের শিরশ্ছেদের ছবি প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আইএসএর গতিবিধি লক্ষ্য করার কাজে শহরের আশপাশে নিয়োজিত ছিলেন তারা। তবে কবে তাদের আটক করে শিরশ্ছেদ করা হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি।

আইএস জঙ্গি দমনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ইরাক ও সিরিয়াতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের দুইসাংবাদিক ও এক ব্রিটিশ ত্রাণকর্মীর শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে আইএস।এছাড়া লেবানিজ সেনাদের শিরশ্ছেদের ছবি প্রকাশ করে সংগঠন। তথ্যসূত্র : ডেইলিমেইল

ইআর