করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ৩০২ জন।
আজ রোববার (২৭ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩২৭ জন এবং মারা গেছেন ১৬৪ জন।
এ ছাড়া রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৮ জন এবং মারা গেছেন ৫৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৩৬ জন এবং মারা গেছেন ৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৬৪৮ জন এবং মারা গেছেন ৫২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৬৯ জন এবং মারা গেছেন ৪১ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২৬৯ জন এবং মারা গেছেন ২৯ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৮৪ জন এবং মারা গেছেন ২৫ জন। ব্রাজিলে মারা গেছেন ৪৫ জন এবং সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৩৫৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৩৩১ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৫৮ লাখ ৭১ হাজার ২৩৩ জন। এরমধ্যে মারা গেছে ৬৬ লাখ ৩৫ হাজার ৭৫৩ জন।
এবিএস





