মুম্বাইয়ে অবস্থিত একটি ইহুদি কেন্দ্র মঙ্গলবার আবারো খুলে দেয়া হচ্ছে। ওই ভবনে ভারী অস্ত্র সজ্জিত জঙ্গিদের হামলার প্রায় ছয় বছর পর এটি চালু হচ্ছে। ২০০৮ সালে মুম্বাই নগরীতে ভয়াবহ হামলা চলাকালে ওই ইহুদি কেন্দ্রে হামলায় ছয়জন নিহত হয়।
বন্দুকধারীরা যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় সেসবের অন্যতম ছিল দক্ষিণ মুম্বাইয়ের এ চাবাদ হাউস।
এ ভয়াবহ হামলায় নিহত হয়েছিল ১৬৬ জন।ওই সময় বিলাসবহুল হোটেল, একটি জনপ্রিয় ক্যাফে ও একটি রেলস্টেশনেও হামলা হয়েছিল।
কট্টরপন্থী ইহুদিদের চাবাদ লুবাভিচ আন্দোলনের বিশিষ্ট সদস্য রাব্বি মোশে কোতলাস্কি বলেন, ‘আমি মনে করি এটি আবারো খুলে দেয়া বিশ্ববাসীর জন্য একটি ভাল খবর। কেন্দ্রটি পুনর্নির্মাণে সংগঠনটি সহযোগিতা করে।সূত্র: এএফপি
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





