যুক্তরাষ্ট্রের মধ্য ও পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওয়াশিংটনে দাবানলে পুড়ে গেছে ২০০ বাড়ি। ওই অঞ্চলের মানুষদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটনের প্রশাসন।
ওয়াশিংটনের বনাঞ্চলে ছয়টি দাবানলের সৃষ্টি হয়েছে। ১ হাজার ২০০ বাড়ি ঝুঁকির মুখে রয়েছে। যদি দাবানল নিয়ন্ত্রণ করা না যায়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যাবে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ওয়াশিংটনের কয়েকশ অগ্নিনির্বাপণকর্মী।
খরাপ্রবণ ওয়াশিংটন রাজ্যের দাবানল বনাঞ্চল থেকে আবাসিক এলাকায় ছড়িয়ে পড়েছে। দমকল বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে দাবানল থামাতে কাজ করছে স্থানীয় লোকজন। তবে আতঙ্গে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে লোকজন।
ওয়াশিংটনে এরই মধ্যে দেড় হাজার বর্গ কিলোমিটার এলাকা ভস্মীভূত করেছে দাবানল। নতুন নতুন এলাকায় তা ছড়িয়ে পড়ছে।
রোববার ওয়াশিংটনের দাবানলকবলিত এলাকার আকাশে বিশাল ধোয়ার কুণ্ডলী দেখা যায়। তবে আবহাওয়া স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে দাবানল নিয়ন্ত্রণ ও নেভাতে জরুরি তৎপরতায় কাজ করছে ওয়াশিংটনের প্রশাসন।
কেএইচ





