প্যারিস ভয়াবহ হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন আবদেস্লাম সালাহর ছবি প্রকাশ করল বেলজিয়াম। মনে করা হচ্ছে, যে কজন জঙ্গি এখনো জীবিত, তাদের মধ্যে সবচেয়ে ভয়ংকর জঙ্গি সে-ই। বিশ্বজুড়েই গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়েছে তার বিরুদ্ধে।

খবরে বলা হয়, সালাহরা তিন ভাই-ই প্যারিসের এই বর্বরতম হামলার সঙ্গে জড়িত। আবদেস্লাম সালাহর বয়স ২৬ বছর। ফ্রান্স জানিয়েছে, এই সালাহ অত্যন্ত ভয়ংকর। তাই তাকে খুঁজে পেতে এখন হন্যে হয়ে খোঁজ শুরু হয়েছে। সালাহর ভাই ইব্রাহিম ইতিমধ্যে মারা গেছে বাতাক্লঁ কনসার্ট হলে। তার আর এক ভাই মোহাম্মদও মারা গেছে।

অনুমান করা হচ্ছে, মোট আটজন জঙ্গি এই হামলায় জড়িয়ে ছিল। এদের মধ্যে সাতজন বন্দুকবাজ আত্মঘাতী বেল্ট পরে ছিল। এবং তারা প্রত্যেকেই হামলার দিন মারা গেছে। সালাহই সম্ভবত অষ্টম জঙ্গি।

সূত্র: জিনিউজ।

এআই