সরকারের সাথে পুনরায় শান্তি আলোচনা শুরু করার জন্য পাকিস্তানি তালেবান ১ মাসের জন্য যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে। সশস্ত্র সংগঠনটির মুখপাত্র শহীদুল্লাহ শহীদ বলেছেন, ১ মাসের জন্য সারা দেশের তালেবান যোদ্ধাদের যুদ্ধ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, শান্তি আলোচনায় যে অচল অবস্থা সেটা নিরসনের জন্য আমাদের প্রতিনিধি দলের মাধ্যমে সরকারকে আমরা যে সুপারিশগুলো দিয়েছি, সে ব্যাপারে সরকার ইতিবাচক সাড়া দিয়েছে। আমাদের দেওয়া সুপারিশগুলো বাস্তবায়নের ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে।
গত মাসে তালেবানদের সাথে সংশ্লিষ্ট একটি জঙ্গী গ্রুপ ২৩ সামরিক সদস্যকে হত্যা করলে সরকারের সাথে তালেবানদের আলোচনা ভেঙে যায়। এরপর দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তালেবানদের বিভিন্ন ঘাটিতে অভিযান শুরু করে সামরিক বাহিনী।
[b]ঢাকা, ০১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]