য়ানমারে রোহিঙ্গা গণহত্যার ঘটনায় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-তে করা মামলার শুনানিতে অংশ নিতে নেদারল্যান্ডসে যাচ্ছেন মিয়ানমারের ডি ফ্যাক্টো সরকারের প্রধান অং সান সু চি। রবিবার নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের এ সর্বোচ্চ আদালতের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

মঙ্গলবার হেগে জাতিসংঘের শীর্ষ আদালতে প্রথমবারের মতো শুনানিতে অংশ নেবেন সু চি। বৃহস্পতিবার পর্যন্ত শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলায় পূর্ণাঙ্গ শুনানির আগে রোহিঙ্গাদের সুরক্ষায় ব্যবস্থা নিতে জাতিসংঘের ১৬ সদস্যের বিচারক প্যানেলের প্রতি আহ্বান জানাবে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গত নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে’তে মামলা করে দেশটি।

এই মামলার প্রেক্ষিতে নিজের দেশের অবস্থান তুলে ধরতে নেদারল্যান্ডসে গেছেন সু চি। শুনানিতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগের বিরুদ্ধে মিয়ানমারের পক্ষ সমর্থন করবেন তিনি।

এএস