জাপানে বৃহস্পতিবার রাতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘নাঙ্কা’। ধীরে ধীরে এগিয়ে আসা ঘূর্ণিঝড়টির কারণে দেশটির দক্ষিণাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়েছে। খবর বিবিসির।
ঘূর্ণিঝড়ের কারণে এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাপানী বার্তাসংস্থা কয়দো। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে বলেছে, ঘূর্ণিঝড়ের আঘাতে এ পর্যন্ত ৩১ জন আহত হয়েছে।
ঘুর্ণিঝড়ের ফলে দক্ষিণাঞ্চল থেকে সাড়ে ৩ লাখ লোককে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে জাপানী কর্তৃপক্ষ।
ঘূর্ণিঝড়টি প্রথম শিকোকু দ্বীপে আঘাত হানে। এর ফলে সেখানে মৌসুমী বৃষ্টিপাত ও ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে বাতাস বইছে।
‘নাঙ্কা’ ক্রমশ দুর্বল হয়ে আসলেও এর ফলে প্রবল ঢেউ, বাতাস ও ঝড় অব্যাহত থাকতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাপানের আবহাওয়া বিভাগ।
এএইচ





