বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে শুক্রবার সকালের ফলাফল বেশ হতাশাজনক বলে মন্তব্য করেছে দেশটির ক্ষমতাসীন দল কংগ্রেস পার্টি।
শুক্রবার এএফপির খবরে বলা হয়, আজ সকাল থেকে ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের ফলাফল গণনা শুরু হয়েছে। সকালে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল জানার পর এক প্রতিক্রিয়ায় কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি এ মন্তব্য করেন।
অভিষেক মনু সিংভি বলেন, এ মুহূর্তে নির্বাচনের ফলাফল খুব হতাশাব্যঞ্জক মনে হচ্ছে। এটা খুবই নেতিবাচক চিত্র।
কংগ্রেসের এই মুখপাত্র আরও বলেন, ‘আমরা ১০ বছর ধরে ক্ষমতায় ছিলাম। নিশ্চয়ই গর্বের সঙ্গে আমরা বিরোধী দলের আসনে বসতে এবং পরবর্তী সময়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি।’
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
আন্তর্জাতিক
লোকসভা নির্বাচনের ফলাফলে হতাশ কংগ্রেস
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে শুক্রবার সকালের ফলাফল বেশ হতাশাজনক বলে মন্তব্য করেছে দেশটির ক্ষমতাসীন দল কংগ্রেস পার্টি। শুক্রবার এএফপির খবরে বলা হয়, আজ সকাল থেকে ভারতের





