ভারতীয় সেনা জওয়ানদের সাথে কথিত বন্দুকযুদ্ধে ফের ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে এ পর্যন্ত দুই সেনা জওয়ানসহ ৪ জন নিহত হয়েছে।

এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে স্বাধীনতাকামী গেরিলাদের উপর হামলা চালায় ভারতীয় সেনা বাহিনী।

এসময় প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। সংঘর্ষ চলাকালীন গুলি লাগে দুই সেনা জওয়ানের। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ভারতীয় বাহিনীর দাবি, গেরিলারা পুলিশ পেট্রোলিং পার্টির উপর হামলা চালাতে এসেছিল। এসময় সেনা-গেরিলা ‘বন্দুকযুদ্ধে’ এক মেজরসহ দুই সেনা জওয়ান নিহত হয়। এছাড়া হিজবুল মুজাহিদিনের দুই গেরালা নিহত হয়েছে বলে জানা গেছে।
জেড