ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচন ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সকালে। আর ভোটের শুরুতেই রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে।

ভোট শুরু হতেই একাধিক রাজনৈতিক সংঘাতের ঘটনার খবর এসেছে। এদিকে প্রার্থী মধুসূদন গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে।

আজ সকাল থেকেই ভোটগ্রহণ পর্ব শুরু হতেই দেখা বেশ কয়েকটি সংঘাতের ঘটনা ঘটেছে। অন্ধ্রপ্রদেশে ২৫ টি লোকসভা আসনে ভোটগ্রহণকে কেন্দ্র করেও উত্তাপ ছিল চরমে।

বৃহস্পতিবার সকালে অনন্তপুর জেলার গুটি বুথের ঘটনা। ভোট দিতে বুথে ঢুকেই মেজাজ গরম হয়ে যায় জনা সেনা-র বিধানসভার প্রার্থী মধুসুদন গুপ্তার।

ভোট দিতে গিয়ে দেখেন ইভিএম-এ লোকসভা ও বিধানসভা কেন্দ্রের নাম ঠিক মতো বোঝা যাচ্ছে না। ব্যাস! বাকবিতণ্ডা শুরু করে দেন পোলিং অফিসারদের সঙ্গে। শেষ পর্যন্ত ইভিএম তুলে আছাড় মারেন মাটিতে। তবে সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করে পুলিশ।

এএস