৬ মাসেরও বেশি সময় আগে মৃত্যুবরণ করেন জার্মানির এক নারী। দুর্ভাগ্যজনকভাবে, সবার অলক্ষ্যে ৬৬ বছর বয়সী ওই নারীর মৃতদেহ সেভাবেই তার অ্যাপার্টমেন্টে পড়ে ছিল। মৃত্যুর আগে টেলিভিশন দেখছিলেন তিনি।
সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি হলো, নাইটগাউন পরিহিতা ওই নারীকে যখন তার অ্যাপার্টমেন্ট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়, তখনও অর্থাৎ দীর্ঘ ৬ মাস পরও তার টেলিভিশনটি চালু অবস্থায় পাওয়া যায়।
জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের কাছে ওবেরুরসেল শহরতলির বাসিন্দা তিনি। প্রাথমিকভাবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
ওই রিপোর্টে আরও বলা হয়, ওই নারীর মৃতদেহ আংশিকভাবে মমিতে পরিণত হয়েছে। ইন্টারনেট থেকে সংগৃহীত।
এসএইচ





