ব্রিটিশ রাজদম্পতি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটরের ঘরে নতুন অতিথির আগমন ঘটেছে।রাজবধূ কেট মিডলটন এবার একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন।
স্থানীয় সময়৮টা ৩৪ মিনিটে কন্যা সন্তানের জন্ম দেন মিডলটন। সিংহাসনের চতুর্থউত্তরাধিকারী এ শিশুটির ওজন ৩.৭ কেজি বলে জানানো হয়েছে।
সদ্যজাত শিশূটি ওউনার মা সুস্থ আছে বলে কেনসিংটন প্যালাসের এক বিবৃতিতে জানানো হয়েছে। ফলে এদম্পতির প্রথম সন্তান প্রিন্স জর্জ সঙ্গী হিসেবে একটি বোন পেলেন। লন্ডনেরসেন্ট মেরি'স হাসপাতালের প্রাইভেট স্যুট লিনডো উইংয়ে আজ দ্বিতীয় সন্তানেরজন্ম দেন কেট। খবর বিবিসির
এর আগে দ্বিতীয় সন্তান জন্মদানের জন্য আজ স্থানীয়সময় সকাল ৬টার দিকে হাসপাতালটিতে ভর্তি হন ব্রিটিশ রাজবধূ ডাচেস অবক্যামব্রিজ কেট মিডলটন। কেনসিংটন প্যালাস থেকে ইমেইলের মাধ্যমে পাঠানো একঘোষণায় একথা জানানো হয়েছিল। উইলিয়াম ও কেট একটি গাড়িতে করে হাসপাতালটিরলিনডো উইংয়ে পৌঁছেন। হাসপাতালটির একটি প্রাইভেট স্যুটে মিডলটনকে ভর্তিকরানো হয়েছে। গাই থর্প বিস্টনের নেতৃত্বে একটি চিকিৎসক দল ব্রিটিশ এইদম্পতির দ্বিতীয় সন্তান জন্মদানের প্রক্রিয়া সারেন। ডাক্তার থর্পের হাতেই২০১৩ সালে তাদের প্রথম সন্তান প্রিন্স জর্জের জন্ম হয়েছিল।
প্রিন্স জর্জ, তার বাবা প্রিন্স উইলিয়াম এবং তার চাচা প্রিন্স হ্যারিরও লন্ডনের সেন্ট মেরিৎস হাসপাতালেই জন্ম হয়েছিল।
এদিকে, জন্মের সঙ্গে সঙ্গেই রাজপরিবারের নতুন এ অতিথি সিংহাসনের চতুর্থউত্তরাধিকারীতে পরিণত হয়েছেন। ব্রিটিশ সিংহাসনের বর্তমান উত্তরাধীকারীরাহচ্ছেন পর্যায়ক্রমে প্রিন্স জর্জের দাদা প্রিন্স চার্লস, তার বাবা প্রিন্সউইলিয়াম ও প্রিন্স জর্জ নিজে।
উইলিয়াম ও মিডলটনের দ্বিতীয় সন্তানজন্মদানকে ঘিরে ওয়েস্ট লন্ডনের সেন্ট মেরি'স হাসপাতালটি ঘিরে গত কয়েকদিনধরেই রাজপরিবারের ভক্তদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। রাজপরিবারের নতুনঅতিথিকে একনজর দেখার জন্য তারা পতাকা ও ব্যানার হাতে সেখানে হাজির হযেছেন।
অপরদিকে, কেনসিংটন প্যালাসের পক্ষ থেকে একটি ইমেইলের মাধ্যমে গণমাধ্যমকে নতুনঅতিথির আগমনের খবর জানানো হয়। এর মিনিট দুয়েক পর কেনসিংটন প্যালাসেরটুইটার ফিডের মাধ্যমে এ খবর জানানো হয়। এছাড়া ঐতিহ্য মেনে বাকিংহামপ্যালাসের বাইরেও নতুন অতিথির আগমনের খবর আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতিরমাধ্যমে জানানো হয় ।
উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ের ২৩ তারিখেপ্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের প্রথম সন্তান প্রিন্স জর্জের দুই বছরপূর্ণ হচ্ছে। ২০১৩ সালের ২৩ জুলাই জন্মগ্রহণ করেছিল জর্জ।
জেআই





