চীনের যমজ দুই ভাই তাদের যমজ স্ত্রীদের নিয়ে বড্ড ঝামেলায় পড়েছেন। স্ত্রীরা নিজের স্বামী এবং স্বামীরা নিজের স্ত্রীকে সঠিকভাবে চিনতে পারছে না। একারণে ঝামেলায় পড়ছেন প্রতিদিন। দুই ভাইয়ের চেহারা হুবহু একই রকম। তারা যে দুই যমজ বোনকে বিয়ে করেছেন তারাও দেখতে হুবহু এক।

কেবল চেহারা নয়, তাদের গলার স্বরও এক। এজন্য তাদের মা-বাবা অদ্ভুত সমাধান বের করেছেন। দুই ভাইয়ের একজনকে এবং তাদের দুই স্ত্রীর একজনকে অপারেশন করে মুখের চেহারা বিকৃত করা হবে, যাতে সহজে চেনা যায়। দুই যমজ ভাইয়ের   মা বলেন, চেহারা এক হওয়ার কারণে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত ‘গন্ডগোল’ বেধে যেতে পারে। তাই স্বামীদের একজন এবং স্ত্রীদের একজনকে অপারেশন করে চেহারা পাল্টাতে হবে। -ডেইলি মিরর।

এআই