জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল সতর্ক করে বলেছেন, ব্রিটেন আস্তে আস্তে ঝুঁকিপূর্ণ অবস্থানে চলে যাচ্ছে যার কারণে ইউরোপীয় ইউনিয়নে তার সদস্যপদ বাতিল হতে পারে।
তিনি বলেছেন, যদি লন্ডন ইইউ সদস্যভুক্ত দেশগুলো থেকে জনশক্তি নেয়ার বিষয়ে আপত্তি করতে থাকে তাহলে সদস্যপদ বাতিল হবে।
গত মাসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের অবকাশে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের সঙ্গে বৈঠকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জার্মান সাপ্তাহিকী দার শ্পাইগেল এ খবর দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জার্মান চ্যান্সেলর বলেছেন, ব্রিটেন ধীরে ধীরে "পয়েন্ট অব নো রিটার্ন"-এ চলে যাচ্ছে।
বৈঠকে মারকেল বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী যদি তার কোটা পরিকল্পনা নিয়ে এগুতে থাকেন তাহলে সদস্যপদ বাতিল করার বিষয়ে ব্যবস্থা নেয়া হতে পারে।
এছাড়া, ক্যামেরনের এ পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের মূল নীতির বিরোধী বলেও তিনি সতর্ক করেন।
ইআর





