১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সংগঠিত যুদ্ধাপরাধের দায়ে অপরাধীদের মৃত্যুদণ্ডে সমর্থন জানিয়েছে ভারত। শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরুপ।

বিবৃতিতে বলা হয়, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) যে বিচারিক কার্যক্রম চলছে তা ভারত সমর্থন করে। যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনতে আইসিটির বিচারিক কার্যক্রমের প্রতি বাংলাদেশে ব্যাপক জনসমর্থন রয়েছে।’

ভারত জানায়, তারা এটাকে বাংলাদেশের ‘অভ্যন্তরীণ’বিষয় হিসেবে দেখে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সরকার। সর্বশেষ জামায়াত নেতা ,মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়। মৃত্যুদন্ড কার্যকর করার পর এর বিরোধীতা করে পাকিস্তান ও তুরস্ক। তবে এবার বিবৃতির মাধ্যমে ভারত জানালো তারা বাংলাদেশ সরকারের বিচারিক কার্যক্রমের পক্ষে রয়েছেন।

চলতি মাসের প্রথম দিকেই পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ হয় যে তারা বাংরাদেশে যুদ্ধাপরাধের বিচারে বিপক্ষে আন্তর্জাতিক সমর্থন গড়ে তুলবেন। লাইভমিন্ট

এআই