এজিয়ার সাগরে নৌকাডুবির ঘটনায় তিন শিশুসহ ২৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ১৫ জনকে।
অভিবাসী বহনকারী ওই নৌকাটি তুরস্ক থেকে গ্রীস উপকূলের যাওয়ার পথে ডিডিম উপকূলের কাছে দুর্ঘটনার কবলে পড়ে।
এ সময় তুর্কি উপকূলরক্ষীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ১৫ জনকে উদ্ধার করে। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠানোর কারণে এবং সামুদ্রিক ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে ২ হাজার অভিবাসী তুরস্ক হয়ে গ্রীসে প্রবেশ করে।
এর মধ্যে মার্চের প্রথম তিন দিনে এজিয়ান সাগর থেকে উদ্ধার করা হয় ৩২১ অভিবাসীকে।
এসএম





