যুক্তরাজ্যের বর্তমান রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র প্রিন্স চার্লস (৭১)। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বর্তমানে তিনি স্কটল্যান্ডে সেল্ফ আইসোলেশনে রয়েছেন।

রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, প্রিন্স অব ওয়েলস-এর করোনভাইরাস ধরা পড়েছে। তার শরীরে এ ভাইরাসে সামান্য লক্ষণ দেখা গেছে। তবে এর বাইরে সামগ্রিকভাবে তার শারীরিক অবস্থা ভালো। গত কয়েকদিন ধরে তিনি যথারীতি বাড়ি থেকে কাজ করছেন।

প্রিন্স চার্লসের স্ত্রী ডাচেস অফ কর্নওয়াল ক্যামেলিয়া পার্কার-এরও পরীক্ষা করা হয়েছে। তার শরীরে কোনও সংক্রমণ পাওয়া যায়নি। তবে স্কটল্যান্ডের বাসায় স্বামী-স্ত্রী উভয়েই সেল্প আইসোলেশনে রয়েছেন।

এএস