ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে দেশটির নিরাপত্তার বাহিনীর ওপর হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।

বিদেশি গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার শ্রীনগরে সীমান্ত এলাকায় যানবাহনের চাকা চেকিংয়ের সময় নিরাপত্তারক্ষীদের ওপর গ্রেনেড ছোঁড়ে বিচ্ছিন্নতাবাদীরা। খবর আনাদোলুর।

তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পরই অপরাধীরদের ধরতে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে।

সিআরপিএফের শ্রীনগর সেক্টরের ইন্সপেক্টর জেনারেল রবিদ্বীপ সিং শাহি বলেছেন, শনিবার রাত থেকে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে দৃর্বৃত্তদের ধরার জন্য।

৫ আগস্ট ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা তুলে নেয়ার দুই মাস পর কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ওপর ওই হামলার ঘটনা ঘটল।

এএস