নেপালে ভূমিকম্পের ধ্বংসস্তূপে এক সপ্তাহের বেশি ধরে আটকে থাকা ১০১ বছরের ফুনচু তামাং নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তিনি নিজ বাড়ির ধ্বংসস্তূপেই আটকা পড়েছিলেন।
রোববার নেপালের সরকারী সূত্র জানায়, নিহতের সংখ্যা ৭ হাজার ২০০ ছাড়িয়েছে। তবে এই সংখ্যা আরো বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক অনলাইন প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিমাঞ্চলের নুয়াকোত জেলায় নিজ বাড়ির ধ্বংসস্তূপে ২৫ এপ্রিল ভূমিকম্পের দিন আটকা পড়েন ফুনচু তামাং নামের এই ব্যক্তি। এক সপ্তাহেরও বেশি সময় এই অবস্থায় বেঁচে ছিলেন তিনি। শনিবার তাকে উদ্ধার করা হয়।
নুয়াকোত জেলার স্থানীয় পুলিশ কর্মকর্তা অরুণ কুমার সিং জানান, ফুনচুকে উদ্ধারের পর হেলিকপ্টারযোগে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি হাতে ও মাথায় সামান্য আঘাত পেয়েছেন।
রোববার সিন্ধুপালচক জেলা থেকে আরো তিন নারীকে জীবিত উদ্ধার করা হয়।
এমকে





