বেঙ্গালুরুতে ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের ল্যাপটপ থেকেমিলল পর্নোগ্রাফির একগাদা ভিডিও। ধর্ষণে অভিযুক্ত ৩০ বছরের এই স্কেটিংশিক্ষিককে আজই আদালতে তোলা হল। এর আগে যে স্কুলে এই শিক্ষক কাজ করত, সেখানেও তার বিরুদ্ধে ধর্ষণ-শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল বলে জানিয়েছেনবেঙ্গালুরুর পুলিশ কমিশনার রাঘবেন্দ্র আউরেদকার।
অভিযুক্ত গ্রেফতার করার পর তল্লাশি চালানোর পর তার একটি ল্যাপটপবাজেয়াপ্ত করে পুলিশ। সেই ল্যাপটপ তল্লাশি করে মেলে বেশ কয়েকটিপর্নোগ্রাফির ভিডিও। যার মধ্যে অধিকাংশই শিশু পর্নোগ্রাফির (চাইল্ডপর্নোগ্রাফি)।
এদিকে, এই ধর্ষণের প্রতিবাদে এবিভিপি’র বিক্ষোভ কর্মসূচীকে ঘিরে সোমবাররণক্ষেত্রের চেহারা নিল বেঙ্গালুরু৷অভিশপ্ত স্কুলের বাইরে ছাত্র-ছাত্রীদেরবিক্ষোভে লাঠি চালাল পুলিশ৷ র্যারিকেড ভাঙল জনতার বিক্ষোভ।
রোববারছ’বছরের পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় পথে নামে বাগিচা শহরের বহু মানুষ।শুধু সেই স্কুলের অভিভাবকেরাই নন, যোগ দিয়েছিলেন আশপাশের বহু স্কুলেরছাত্রছাত্রীর বাবা-মা-পরিজন। হাজির ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনেরপ্রতিনিধিরাও। হাতে প্ল্যাকার্ড, কোনওটায় লেখা ‘দ্রুত বিচার চাই’। কোনওটায়আবার সরাসরি আক্রমণ,''যারা একটা ছ’বছরের শিশুর সঙ্গে এমন করতে পারে, তাদেরযৌনাঙ্গ কেটে দেওয়া হোক! ওটাই একমাত্র শাস্তি।'' সূত্র: জিনিউজ।
ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই





