গণতন্ত্রপন্থিদের উপর হামলা করেছে চীনপন্থিরা। ব্যাপক সংঘর্ষের মধ্য দিয়ে কাটছে হংকংয়ের দিন। শনিবার সকালের দিকে নতুন করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার ও উভয়পক্ষের সংঘর্ষ হয়।

সংঘর্ষে ছয় পুলিশ কর্তকর্তাসহ প্রায় ১৮ জন আহত হয়। টানা এক সপ্তাহের অধিক সময় ধরে চলমান গণতন্ত্রপন্থিদের আন্দোলনে নতুন সংঘর্ষের জেরে চীন নিয়ন্ত্রিত অশান্ত হংকংয়ের পরিস্থিতি আরো নাজুক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ পর্যন্ত ১৯ জন কে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে আট চীনপন্থি অপরাধী চক্রের সদস্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার অল্প সময়ের মধ্যেই ২ হাজার মানুষ এসে জড়ো হয় মংককের ঘটনাস্থলে। তাদের নিয়ন্ত্রণ করার লক্ষ্যে পুলিশ যেকোনো সময় পাল্টা প্রতিরোধ চালাতে প্রস্তুত হয়ে রয়েছে বলে জানা গেছে। তাই যে কোন সময় বড় সংঘর্ষ হতে পারে।

গণতন্ত্রপন্থিদের আন্দোলনের ছাত্রদের একটি শক্তিশালী গোষ্ঠী "অকুপাই সেন্ট্রাল" জানিয়েছে, মংককের গণতন্ত্রপন্থিদের আক্রমনে সরকারের হাত রয়েছে। তাই তারা হংকং সরকারের সঙ্গে পূর্ব পরিকল্পিত আলোচনা বাতিল করে দিতে পারে।

এ দিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তীব্র সমালোচনা করেছে পুলিশের ভূমিকা নিয়ে। শান্তিপূর্ণ ভাবে আন্দোলনরত গণতন্ত্রপন্থিদের জমায়েতের ওপর অপরাধী চক্রটির হামলা ও গণতন্ত্রপন্থিদের নারীদের যৌন নিপীড়ন ঠেকাতে ব্যর্থ হওয়ার জন্য এ সমালোচনা করা হয়। তথ্যসূত্র : বিবিসি।

ইআর