কঙ্গোতে একটি গোত্রের নেতৃত্বকে কেন্দ্র করে চাচা ও ভাতিজার দ্বন্দে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলীয় কাসাই প্রদেশের প্রত্যন্ত সিকাপা শহরে এ ঘটনা ঘটে বলে জানায় রয়টার্স ও বিবিসির।

দেশটির রাষ্ট্রীয় টিভির বরাদ দিয়ে জানাযায়, মধ্যাঞ্চলীয় কাসাই প্রদেশে একটি গোত্রের সর্দার পদ নিয়ে চাচা ও ভাতিজার দ্বন্দ্বের কারণে উভয় পক্ষে মধ্যে এই সংঘর্ষ বাধে। খবর পেয়ে সংঘর্যের খবরে তা নিয়ন্ত্রন করতে গেলে সরকারি বাহিনীর সাথে সর্দার পদের দাবিদার চাচা ও তার পক্ষের মিলিশিয়া বাহিনীর সংঘর্যে জড়াই ।১৩ জন সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়।

এতে সরকারি বাহিনীর ১৩ সদস্য এবং ১৮ মিলিশিয়া নিহত হয়।কাসাইয়ের ভাইস গভর্নর হুবার্ট মিঙ্গহো নভিউলা ঘটনার কথা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, খনিজ সম্পদ সমৃদ্ধ কঙ্গোয় ১৯৯৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত গৃহযুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হয়। এরপর থেকে প্রায় সময়েই বিভিন্ন সশস্ত্র দল এবং জঙ্গি এথনিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটে থাকে। 

নাজিব