মেক্সিকোর সীমান্ত দিয়ে প্রবেশের সময় আটককৃত কিউবার ৩১ জন বন্দি অভিবাসীকে মুক্তি দিয়েছে মেক্সিকোর কেন্দ্রীয় পুলিশ। মেক্সিকো কেন্দ্রীয় পুলিশের এক কর্মকর্তা জানান, মেক্সিকোর বেন্টিনো জুয়ারেজের কুইন্টানা রো অঙ্গরাজ্যের কেন্দ্রীয় জেলে আটক থাকা ৩১ জন কিউবার বন্দিকে মুক্তি দিয়েছে তারা।
মেক্সিকোর পুলিশ আরো জানায়, মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে ২২ জন পুরুষ ও ৯ জন নারী বন্দি ছিলেন। জেলের একটি সেলে জণাকীর্ণ অবস্থায় ছিলেন তারা। মেক্সিকোর সীমান্তে প্রবেশ নিষিদ্ধ থাকার সত্তেও প্রবেশ করার দায়ে আটক করা হয়েছিল তাদের।
অপরদিকে আটককৃতরা জানান বিনা দোষে তাদের আটক করা হয়েছিল ও তাদের কাছ থেকে মুক্তি পেতে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়েছিল। কিউবার বন্দিরা আরো জানান, তাদের কাছে মেক্সিকোতে প্রবেশের আইনগত সত্ত¡ায়িত কাগজপত্র রয়েছে। পুলিশ সদস্যরা জানান, তারা তাদের ভুল কাগজের দায়ে আটক করেছিলেন। এছাড়াও জেলে তাদের খাবারসহ সব ধরণের সুবিধা প্রদান করা হয়েছিল।
মুক্তি পাওয়া কিউবানরা এখন মেক্সিকোতে থাকবে নাকি যুক্তরাষ্ট্রে যাবেন এ সম্পর্কে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার পর নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওবামার সব নির্দেশনা উঠিয়ে নিয়ে নতুন নিয়ম জারি করেন।
জেড





