বাগদাদের একটি যৌনপল্লীতে বন্দুকধারীর আক্রমণ চালিয়েছে। বন্দুকধারীদের আক্রমণে যৌনপল্লীর ২৮ নারীসহ ৩৪ জন নিহত হয়েছে।

একইসঙ্গে তারা হুমকি দিয়ে চিরকুটে লিখেছে, ‘পতিতাবৃত্তির নিয়তি এটাই।’

স্থানীয় বাসিন্দা সংবাদ মাধ্যমকে জানান, সামরিক পোশাকধারী বন্দুকধারীরা ওই অ্যাপার্টমেন্টে প্রবেশ করে বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে তাদের হত্যা করা হয়।
এ হামলার জন্য কট্টরপন্থী সংগঠন শিয়া আসাব আহল আল হককে দায়ী করেছে স্থানীয়রা।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) এমএ