লন্ডনের গ্রেনফেল অগ্নিকাণ্ড বদলে দিয়েছে লাখো মানুষের জীবনধারা। শুধু মানুষ নয় ,বদলেছে ঘটনাস্থলের আশপাশের পরিবেশও।

এধরণের বিধ্বংসী ঘটনার পর জনমানবের সুরক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ।

ঘটনার পূনরাবৃত্তি না হওয়ার জন্য লন্ডনের ক্যামডেন এলাকার চালকট এস্টেট থেকে ৮শ পরিবারকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে।

গ্রেনফেল অগ্নিকা-ের পর উত্তর লন্ডনের ওই এলাকায় জরুরি অগ্নি নিরাপত্তা কাজ হওয়ায় ইতিমধ্যে শত শত মানুষ ফাইভ টাওয়ার ব্লক থেকে সরে অন্যত্র চলে গিয়েছে।

স্থান পরিত্যাগের বিষয়ে এলাকার কাউন্সিল লিডার জর্জিয়া গোউল্ড বলেন, বড় দালান খালি করেছে অগ্নি নির্বাপক কর্মীরাই কারন সেখানে বসবাসকারীদের জীবনের নিশ্চয়তা নেই।

তবে হঠাৎ দালান ছেড়ে যাওয়ার কথায় বিরক্ত হয়েছেন অনেকেই। স্কাই নিউজের একটি সাক্ষাতকারে ‘বিনা নোটিশেই ঘর ছাড়ার কথা বলা হয়েছে’ বলে জানায় চালকটের বাসিন্দা শিরলে ফিলিপ্স। ফিলিপ্স বলেন, ‘এটি বিরক্তিকর।আমাদের এখানে সারাদির ধরে অগ্নি নির্বাপক কর্মীরা ভীড় করে আছে।’ তিনি আরো বলেন,‘ আমি আজই অগ্নি নিরাপত্তা চেক করেছিলাম। এখন কেন সকলকে দালান থেকে বের করছে? তারা কি ভাবছে আমরা কোথায় যাবো? ’

কয়েক জন বাসিন্দা গণমাধ্যমের কাছে নালিশ জানিয়ে বলেন,তারা এই স্থান ত্যাগের কথা জেনেছেন টিভির খবর দেখে। এবিষয়ে লন্ডনের মেয়র সাদিক খান জানান,তিনি এখনো কাউন্সিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

নতুন এই উদ্দ্যোগের বিষয়ে মেয়র জানান,অগ্নি নিরাপত্তা ব্যবস্থা চেকিং চলবে পুরো লন্ডন জুড়ে। ইনডিপেনডেন্ট
জেড