মিশরের মুসলিম ব্রাদারহুডের সিনিয়র নেতা মোহাম্মেদ আল-বেলতাগিকে মুক্তির আদেশ দিয়েছে দেশটির একটি আদালত। শনিবার এই আদেশ দেয় আদালত। মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনার বরাত দিয়ে রোববার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।
মোহাম্মেদ বেলতাগি গত আগস্ট থেকে আটক রয়েছেন। গত বছর রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি পত্রিকাকে সাক্ষাৎকার দেয়ার অপরাধে তাকে ও সাক্ষাৎকারগ্রহণকারী সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তখন থেকেই কারাগারে আটক রয়েছেন দুজন।
তবে, আদালতের এই আদেশের ফলে বেলতাগি কারাগার থেকে সদ্য ছাড়া পাবেন কি না তা নিশ্চিত নয়। কেননা, তার বিরুদ্ধে রয়েছে এক বিস্তর অভিযোগ। শুধু বেলতাগিই নন। মুসলিম ব্রাদারহুডের প্রায় সব শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধেই বিভিন্ন মামলা দিয়ে রেখেছে সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তী সরকার।
মোহাম্মদ বেলতাগিকে এখন কায়রোর দক্ষিণাঞ্চলে আল আকরাব কারাগারে বন্দী করে রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৩ জুলাই দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। মুসলিম ব্রাদারহুডের নেতা মুরসির পতনের পর থেকেই দলটির উপর দমন-পীড়ন চালিয়ে আসছে দেশটির সেনাবাহিনী। সেনবাহিনীর দমন-অভিযানে এখনো পর্যন্ত কয়েক হাজার ব্রাদারহুড নেতা-কর্মী নিহত হয়েছেন। কারাগারে আটকে আছেন হাজার হাজার নেতা-কর্মী। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ [/b]
আন্তর্জাতিক
ব্রাদারহুড নেতা বেলতাগিকে মুক্তির আদেশ
মিশরের মুসলিম ব্রাদারহুডের সিনিয়র নেতা মোহাম্মেদ আল-বেলতাগিকে মুক্তির আদেশ দিয়েছে দেশটির একটি আদালত। শনিবার এই আদেশ দেয় আদালত। মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনার বরাত দিয়ে রোববার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।





