ভারতে পিস টিভির প্রতিষ্ঠাতা জাকির নায়েক ও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের  বিরুদ্ধে গতকাল শুক্রবার মামলা হয়েছে। দেশটির আইন প্রয়োগকারী সংস্থা দ্য এনফোর্সমেন্ট ডিরেকটরেট (ইডি) জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) করা এফআইআরের ভিত্তিতে এই মামলা করেছে।

অর্থপাচার রোধ আইনে এই মামলা করা হয় বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।

গত নভেম্বরে জাকির নায়েক ও তাঁর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন এফআইআর দায়ের করে এনআইএ।ভারত সরকার গত ১৫ নভেম্বর আইআরএফকে নিষিদ্ধ করে । ভারত সরকার জাকির নায়েকের বক্তব্য ও তাঁর প্রতিষ্ঠান নিয়ে তদন্ত শুরু করে।

যার অংশ হিসেবে আইআরএফের কার্যালয়ে তল্লাশি চালিয়ে বিভিন্ন নথি, কম্পিউটারের হার্ডডিস্ক ও সিডি জব্দ করা হয় এবং পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

নাজিব