ভারতের উত্তর প্রদেশে আবারও ধর্ষণের পর লাশ গাছ ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। এ নিয়ে চলতি মাসে প্রদেশটিতে চারজন মহিলাকে ধর্ষণের পর লাশ গাছে ঝুলানোর ঘটনা ঘটলো। খবর বিবিসির।
ঘটনার শিকার তিনজনই কিশোরী। তাদের মধ্যে দুই কিশোরীকে গণধর্ষণ করা হয়। বৃহস্পতিবার চতুর্থজনকে ধর্ষণের পর লাশ গাছে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। মাত্র গতকালই এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা।
এদিকে, উত্তর প্রদেশের আরেক নারী পুলিশের বিরুদ্ধে তাকে গণধর্ষণের অভিযোগ এনেছেন। ওই নারীর অভিযোগ, তার স্বামীর একটি মামলায় থানায় অভিযোগ জানাতে গেলে চার পুলিশ সদস্য তাকে ধর্ষণ করে।
বৃহস্পতিবার ১৯ বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয় বলে তার পরিবার জানিয়েছে। তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈর করতে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রদেশটিতে একের পর এক এমন নারকীয় ঘটনা ঘটলেও প্রশাসন কোনও কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। বরং বৃহস্পতিবারই পুলিশের বিরুদ্ধেই বরং ধর্ষণের অভিযোগ উঠলো। সূত্র: বিবিসি
ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





