ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় অন্তত এক জনের মৃত্যু হয়েছে। কিয়েভের মেয়র জানান, এ হমলার ঘটনায় আরও দুই জন আহত হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে দক্ষিণাঞ্চলের বন্দরনগরী ওদেসায় চালানো এ হমালায় জরুরি বৈদ্যুতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় স্থানীয় সামরিক বিভাগ।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের একজন সদস্য জানান, যুক্তরাষ্ট্র এবং ন্যাটে এখন ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস এ তথ্য জানায়।
বুধবার জার্মানি লেপার্ড-২ ট্যাংক এবং যুক্তরাষ্ট্র আব্রাম ট্যাংক পাঠানো ঘোষণার পরই এ হামলা চালালো রাশিয়। ৎ
এইচএম





