নারী শিক্ষার প্রচারে বাংলাদেশ সফরে এসেছিলেন এমা ওয়াটসন। এবার জাতিসংঘের শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন ব্রিটিশ এই অভিনেত্রী। নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য দূরীকরণে কাজ করবেন তিনি।
'হ্যারি পটার' সিরিজের ছবিগুলোতে অভিনয় করে দুনিয়াজোড়া খ্যাতি পান এমা। জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে অল্পবয়সী মেয়েদের অধিকার প্রতিষ্ঠায় নিজের খ্যাতি কাজে লাগাবেন তিনি।
পাশাপাশি লিঙ্গ বৈষম্য দূরীকরণে 'হি ফর শি' প্রচারণায় পরামর্শদাতা হিসেবে থাকবেন এমা।
এই দায়িত্ব পেয়ে রীতিমতো অভিভূত এমা। টুইটারে এক বার্তায় এ নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেন তিনি। তার মতে, এমন সুযোগ খুব কম মানুষই পায়।
এক বিবৃতিতে ২৪ বছর বয়সী এই তারকা বলেছেন, 'নারী অধিকার এমন গুরুত্বপূর্ণ বিষয় যার মাধ্যমে অনুভব করতে পারি আমি কে। এটা আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
এমন একটি দায়িত্ব পাবো কখনও ভাবিনি। এখনও আমি অনেক কিছু শিখছি। তবে নারীর ক্ষমতায়নে ব্যক্তিগত জ্ঞান, অভিজ্ঞতা ও সচেতনতা কাজে লাগিয়ে প্রমাণ করতে চাই আমি আগের চেয়ে এগিয়েছি।'
জাতিসংঘের আশা, বিশ্বজুড়ে কম বয়সী মেয়েদের মধ্যে অধিকারের ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন এমা ওয়াটসন।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআর
আন্তর্জাতিক
এমা ওয়াটসন জাতিসংঘের নতুন শুভেচ্ছাদূত
নারী শিক্ষার প্রচারে বাংলাদেশ সফরে এসেছিলেন এমা ওয়াটসন। এবার জাতিসংঘের শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন ব্রিটিশ এই অভিনেত্রী। নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য দূরীকরণে কাজ করবেন তিনি।





