ভারতের লোকসভা নির্বাচনের অষ্টম ধাপের ভোটগ্রহণ বুধবার শুরু হয়েছে। খবর এনডিটিভির।
পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ,অন্ধ্রপ্রদেশ, বিহার,উত্তরাখণ্ড, হিমাচল ও জম্মু-কাশ্মীরের ৬৪টি আসনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
বুধবারের নির্বাচনে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী, বিজেপির বরুণ গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী বেণী প্রসাদ ভার্মা ও ক্রিকেটার মোহাম্মদ কাইফের মতো হেডিওয়েট নেতাদের ভাগ্য নির্ধারিত হবে।
বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটির সাধারণ নির্বাচন চলতি বছরের ৭ এপ্রিল থেকে শুরু হয়। ১২ মে নবম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন শেষ হবে। ১৬ মে নির্বাচনের ফল ঘোষণা করা হবে। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ০৭ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]