[b]মানামা :[/b] পারস্য উপসাগরীয় দেশ বাহরাইনে একটি নতুন গোয়েন্দা ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে আমেরিকা। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ক্ষতি পূরণের জন্য মধ্যপ্রাচ্যে এ ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে ওয়াশিংটন।
মার্কিন সিনেটের শুনানিতে বলা হয়েছে,আরব এ রাষ্ট্রটিতে ৫ম নৌবহরের অধীনে গুপ্তচরবৃত্তির কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে ওয়াশিংটন। আফগানিস্তান থেকে ২০১৪ সালের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার করার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কৌশল হবে এটি। এক শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।
পেন্টাগনের মাদক প্রতিরোধ বিভাগের কর্মকর্তা ইরিন লোগান জানান,আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হলে,সেখানে যে শূন্যতা তৈরি হবে,সেক্ষেত্রে সহায়তা করবে এ গোয়েন্দা ঘাঁটি