মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট ফ্রণ্টরানার হিলারি ক্লিনটনের নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য তারকা দম্পতি জর্জ ও আমাল ক্লুনি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই বিশেষ ফান্ডরাইজিং অনুষ্ঠানে একজোড়া দম্পতির ডিনারের জন্য টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫৩,৪০০ ডলার বা ২ কোটি ৮০ লক্ষ টাকা।
আগামী ১৫ এপ্রিল সানফ্রান্সিসকোতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জর্জ ক্লুনি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সমর্থক ছিলেন। চলমান নির্বাচনের প্রথম দিকেই তিনি হিলারি ক্লিনটনের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
এছাড়া একই মাসের ১৬ তারিখে লস এন্জেলসের ক্লুনি ম্যানসনে আরেকটি ফান্ডরাইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে জনপ্রতি টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩,৪০০ ডলার বা ২৬ লক্ষ টাকা।
হিলারি ক্লিনটনের নির্বাচনী ক্যাম্পেইন ফান্ডরাইজিং অনুষ্ঠান আয়োজনের জন্য ক্লুনি দম্পতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
এখন পর্যন্ত হিলারির নির্বাচনী তহবিলে জমা পড়েছে ১৫ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ। অন্যদিকে তার ডেমোক্র্যাট দলীয় প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের তহবিলে ৬ মিলিয়ন ডলার অর্থ জমা হয়েছে।
এম আর





