ফেসবুকে ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অভিনেতা নাসিরুদ্দিন শাহের ভাই জামিরুদ্দিন শাহের বিরুদ্ধে বিতর্কিত পোস্ট করায় সাসপেন্ড করা হল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সৈয়দ আলি রিজভিকে।
বুধবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক প্রেস বিবৃতিতে এ কথা জানিয়ে বলে, 'এক্সিকিউটিভ কাউন্সিল অধ্যাপক সৈয়দ আলি রিজভিকে অবিলম্বে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।'
সম্প্রতি ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিরুদ্দীন শাহের বিরুদ্ধে কার্যত বিষোদগার করেন অভিযুক্ত ইতিহাসের অধ্যাপক। উপাচার্যকে 'বেআক্কেলে' বলে মন্তব্য করেছিলেন তিনি। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, সোশ্যাল সাইটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে কু-মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। সৈয়দ আলি রিজভিকে এও জানানো হয়েছে, এখনই অনুমতি ছাড়া আলিগড় ছেড়ে যাওয়া চলবে না তার।
ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস





