ল্যাটিন আমেরিকায় সামরিক ঘাটি স্থাপনের জন্য জায়গা খুঁজছে রাশিয়া- এমন অভিযোগ অস্বীকার করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ। তবে তিনি ল্যাটিন আমেরিকায় 'নৌঘাটি' স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে স্বীকার করেছেন। রাশিয়ার একটি চ্যানেলের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ল্যাটিন আমেরিকায় রাশিয়ার এমন একটি ঘাটি দরকার যেখানে জাহাজগুলো 'জ্বালানী নেওয়া, বিশ্রাম এবং ছোটখাট মেরামতের কাজ' করতে পারবে। তিনি আরো বলেন, সমুদ্র পাড়ি দেওয়ার 'অধিকার' রয়েছে রাশিয়ার নৌবাহিনীর । ল্যাভরভ ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে সংক্ষিপ্ত সফর করেছেন। কিউবা, নিকারাগুয়া, চিলি এবং পেরু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়েছে। ল্যাভরভ বলেছেন, নিকারাগুয়ার ভেতর দিয়ে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সম্পৃক্ত করে একটি খাল তৈরি করতে চায় রাশিয়া, যেটা পানামা খালের প্রতিদ্বন্দ্বী হবে। উল্লেখ্য, রাশিয়ার সাথে কিউবা এবং নিকারাগুয়ার সুসম্পর্কের ইতিহাস রয়েছে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন। [b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই [/b]
আন্তর্জাতিক
ল্যাটিন আমেরিকায় নৌঘাটি করতে চায় রাশিয়া
ল্যাটিন আমেরিকায় সামরিক ঘাটি স্থাপনের জন্য জায়গা খুঁজছে রাশিয়া- এমন অভিযোগ অস্বীকার করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ। তবে তিনি ল্যাটিন আমেরিকায় 'নৌঘাটি' স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে স্বীকার করেছেন। রাশিয়ার একটি চ্যানেলের সাথে আলাপকালে





