ফিলিপাইনের বিচার মন্ত্রণালয় জানিয়েছে তারা বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার অর্থ চুরি ঘটনার প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। এ খবর দিয়েছে ফিলিপাইনের ডেইল এনকোয়ারার।

সহকারী রাষ্ট্রীয় কৌশুলি গালিম্যারি ফে প্যাকামারা জানিয়েছেন, তিনটি অভিযোগের প্রাথমিক তদন্ত সম্পন্ন হওয়ার পর তা রেজোলিউশনের জন্য দাখিল করা হয়েছে।

দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল আরসিবি ব্যাংকের জুপিটার শাখার ম্যানেজার মায়া সান্তোস দেগুইতো ও অপর চার ব্যক্তির বিরুদ্ধে তিনটি অভিযোগ দাখিল করেছিল। প্যাকামারা বলেছেন, এ মাসেই একটি রেজোলিউশন ইস্যু করা হবে।

তদন্তকারী এ কৌশুলি স্পষ্ট করেছেন যে, বিচার মন্ত্রণালয়ে নিষ্পত্তির অপেক্ষায় থাকা এ মামলাগুলো চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে মাত্র দেড় কোটি ডলার নিয়ে। এর আগে চুরি যাওয়া অর্থের মোট ২৭ লাখ ডলার উদ্ধার হয়েছিল যা জব্দ করে রেখেছে ফিলিপাইনের অ্যামিউসমেন্ট এন্ড গেমিং কর্প। বাকি ৬ কোটি ৩০ লাখ ডলারের এখনও কোন হদিস নেই। বাংলাদেশি কর্মকর্র্তারা ওই অর্থ উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।

 

এসএ